বায়ার্ন মিউনিখ সমর্থকদের জন্য দুঃসংবাদ— অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার আরতুরো ভিদাল।
তাকে সতীর্থ খেলোয়াড় ও কোচরা মাঠ থেকে বের করে নিয়ে যান। ২৫ এপ্রিল মিউনিখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ওই ম্যাচে ভিদালের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে ছাড়াও শক্তিশালী দল নিয়েই রিয়ালের বিপক্ষে মাঠে নামবে বাভারিয়ানরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: