বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ৩ জুন লিভারপুলের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
রাশিয়ার বিশ্বকাপের ফুটবল যুদ্ধে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে নামবে এ দুই দল। গত মাসেই গ্লোবাল ট্যুর এর অংশ হিসেবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দিন নির্ধারণ হলেও এবার ভেন্যু নিশ্চিত করেছে তারা।
প্রস্তুতি হিসেবে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। যার প্রথমটি হবে আনফিল্ডে আর ১০ জুন অপর ম্যাচের ভেন্যু আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়াম।
এদিকে, ব্রাজিল কোচ এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষনা না করলেও ১৪ মে দল ঘোষণা করার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: