খেলা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ লড়বে নেপাল-পাকিস্তান-ভুটানের সঙ্গে

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ লড়বে নেপাল-পাকিস্তান-ভুটানের সঙ্গে
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ লড়বে নেপাল-পাকিস্তান-ভুটানের সঙ্গে

ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ লড়বে নেপাল, পাকিস্তান ও ভুটানের সঙ্গে।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সাফের ড্র অনুষ্ঠিত হয়েছে।

আরেকটি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ও ফেবারিট ভারত খেলবে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে।

গত ২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরোপা জিতেছে স্বাগতিক দেশ। রানার্সআপ হয়েছিল আফগানিস্তান আর আফগানিস্তান এবার সাফে নেই। দক্ষিণ এশীয় অঞ্চল থেকে বেরিয়ে তারা এখন মধ্য এশীয় অঞ্চলের সদস্য।

২০০৯ সালে সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল সাফ ফুটবলের আসর। সেবারই শেষবারের মতো সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হওয়ার পর পরের তিনটি আসরে বাংলাদেশের বিদায় হয়েছে গ্রুপ পর্ব থেকেই।

২০০৩ সালে ঘরের মাঠে একবারই সাফ ফুটবলের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এ খেলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ