স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় লেগে সান্তা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ম্যাচের শুরুর দিকে কোনো দল গোলের দেখা না পেলেও ৩৬ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সা। তবে প্রথমার্ধের শেষদিকে জনি ওত্তার গোলে সমতায় ফেরে সান্তা ভিগো।
বিরতি থেকে এসে ৬৪ মিনিটে আবারো কাতালানদের এগিয়ে দেন পাকো আলকাস। তার কিছুক্ষন পর ফিলিপ কৌতিনিয়োর বদলে মাঠে নামেন লিওনেল মেসি। ইয়াগো আসপাসকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রবার্তো।
ম্যাচের ৭১ মিনিটে বার্সার জালে আবারো বল পাঠিয়ে ম্যাচে ড্র নিশ্চিত করে সান্তা ভিগো। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের পার্থক্য বেড়ে দাড়ালো ১২।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: