খেলা

রয়্যাল চ্যালেঞ্জার্সকে ৪৬ রানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাই ইন্ডিয়ান্স
মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের এবারের আসরে তিন ম্যাচ হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্সকে ৪৬ রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মঙ্গলবার রাতে টানা তিন ম্যাচ হারের পর দলের জয়ের ভিত গড়ে দেন রোহিত শর্মা। তার ৯৪ রানের দারুন এক ইনিংসের উপর ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্সকে ২১৪ রানের টার্গেট ছুড়ে দেয় মুম্বাই।

জবাবে ব্যাট করতে নেমে ভিরাট কোহলির ব্যাটে ঝড় তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স। তবে ৮ উইকেটে ১৬৭ রানেই থেমে যায় তাদের রানের চাকা।

ফলে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই তুলে নেয় ৪৬ রানের বিশাল জয়। এইদিন আগের তিন ম্যাচে ৫ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমানও জ্বলে উঠতে পারেননি। চার ওভার বল করতে খরচ করেছেন ৫৫ রান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ