চোট কাটিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন।
শনিবার শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ক্যান্ডির হয়ে খেলায় ফিরছেন ম্যাথিউস। এ বছর বাংলাদেশ সফরে একটি ম্যাচ খেলেছিলেন তিনি।
তবে হ্যামস্ট্রিং চোটের কারণে মাঝপথেই দেশে ফিরতে হয় তার। এরপর নিদাহাস ট্রফিতে দলে ফেরার কথা থাকলেও কাফ ইনজুরির কারণে আবারো বাদ পড়েন তিনি।
লম্বা বিরতির পর খেলায় ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন লঙ্কান অলরাউন্ডার। ফিজিও, ট্রেইনার, চিকিৎসক ও শ্রীলঙ্কা ক্রিকেটের সবাইকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: