ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে অল্পের জন্য হার এড়ালো রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচ হারতে যাচ্ছিল রিয়াল। বিলবাওয়ের আক্রমণ সামলেই প্রথমার্ধ পার করে স্বাগতিকরা। খেল শুরুর ১৪ মিনিটের মধ্যে ইনাকি উইলিয়ামসের গোলে জায়ান্ট রিয়ালের বিপক্ষে লিড নিয়ে নেয় সফরকারিরা। একের পর এক সুযোগ সৃষ্টি করলেও ভাগ্যদেবী বিলবাওকে আর গোল করতে দেননি।
উল্টো প্রায় হেরে বসা ম্যাচের শেষদিকে মৌসুমে রোনালদোর ৪২তম গোলে বেঁচে যায় রিয়াল। এরপর দুদলই গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে একটি প্রচেষ্টাও কাজে লাগেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: