বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ২০১৮ সালের কেন্দ্রীয় চুক্তিতে বেতন বাড়েনি ক্রিকেটারদের— কমেছে খেলোয়াড়ের সংখ্যাও। ১৬ থেকে তা নেমে এসেছে ১০ জনে।
বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার।
তারা হলেন : সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি ও ইমরুল কায়েস। গেলো বছরের এপ্রিলে সবশেষ বেতন বাড়ানো হয়েছিলো ক্রিকেটারদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: