ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রেড ডেভিলরা।
রোববার ওয়েস্টব্রমের কাছে নিজেদের মাঠেই হেরে গেছিল ম্যানইউ। শিষ্যদের ফর্মে ফেরাতে হুমকি দিয়েছিলেন বস হোসে মরিনিয়ো। পর্তুগিজ ম্যানেজারের কথায় কাজ হয়েছে। এফ এ কাপের সেমিফাইনালের আগেই স্বরূপে ফিরেছে ইউনাইটেড। খেলার দুই অর্ধে গোল করেন ক্রিস স্মলিং ও বদলি খেলোয়াড় রোমেলু লুকাকু। ভিট্যালিটি স্টেডিয়ামের এই জয়ে তিনে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেছে ম্যানইউ।
লিগে এখনো চারটি ম্যাচ বাকী রেড ডেভিলদের। এফএ কাপই মৌসুমে ম্যানইউর শিরোপা জয়ের একমাত্র সুযোগ। তাই টটেনহামের বিপক্ষে এফ এ কাপের সেমিফাইনালে খেলতে চাইলে, বোর্নমাউথের বিপক্ষে ভালো খেলার শর্ত দিয়েছিলেন মরিনিয়ো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: