কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৫ রানে হেরে মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো সানরাইজার্স হায়দ্রাবাদ।
আইপিএলে দিনের একমাত্র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ৬৩ বলে ১০৪ রানের চমৎকার ব্যাটিংয়ে ভর করে ৩ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ করে পাঞ্জাব। বল হাতে সাকিব,রশিদ সবাই ছিলেন বেশ ব্যয়বহুল। জবাবে ব্যাট হাতে বড় লক্ষ তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় হায়দ্রাবাদ।
প্রথম ওভারেই চোট নিয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা ও ইউসুফ পাঠানকে বিদায়ে করে তাদের চাপে ফেলে পাঞ্জাব বোলাররা।
তৃতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসন ও মনিশ পান্ডে ৭৬ রানের জুটি গড়লেও, রান রেটের সঙ্গে তাল মেলাতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় সাকিবের দল। ইনিংসের শেষ ওভারে সাকিবের দুর্দান্ত ব্যাটিয়ের পরও হার এড়াতে পারেনি হায়দ্রাবাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: