খেলা

জাতীয় দলের দাবা কোচ হতে যাচ্ছেন লাটভিয়ার ইগর রাউসিস

 লাটভিয়ার ইগর রাউসিস
লাটভিয়ার ইগর রাউসিস

পঞ্চমবারের মতো জাতীয় দলের দাবা কোচ হতে যাচ্ছেন লাটভিয়ার ইগর রাউসিস। ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে এ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন।

জুনে তিন মাসের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন সুপার গ্র্যান্ডমাস্টার ইগর। আড়াই হাজার ডলার পারিশ্রমিকে রাউসিসকে আনছে ফেডারেশন।

এর আগে ২০০০, ২০০২, ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি। জর্জিয়ার বন্দরনগরী বাতুমিতে ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত হবে বিশ্ব দাবা অলিম্পয়াড। সেখানে বাংলাদেশের নারী ও পুরুষ দল অংশ নিবে।

অলিম্পিয়াডগামী দলের প্রশিক্ষণের পাশাপাশি উদীয়মান দাবাড়ুদের দেখভালও করবেন রাউসিস।কোচের বেতনসহ আনুষঙ্গিক খরচ ও ট্রেনিংয়ের ব্যয়ের জন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে ১ কোটি টাকা পাওয়ার আশ্বাস পেয়েছে দাবা ফেডারেশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ