খেলা

স্প্যানিশ লিগের ২৫তম শিরোপার কাছে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লিগের ২৫তম শিরোপা থেকে মাত্র একটি জয় দূরে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়ায় লা লিগার শিরোপা জয়ের খুব কাছে চলে এসেছেন মেসিরা।

দুইয়ে থাকা অ্যাতলেটিকো বার্সার চেয়ে বারো পয়েন্টে পিছিয়ে। দুই দলেরই পাঁচটি করে খেলা বাকী। ফলে আগামী ম্যাচটি জিতলেই কাতালানদের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। কারণ বার্সা আর কোন ম্যাচ যদি নাও জেতে আর আ্যাথলেটিকো বাকী পাঁচটি ম্যাচই জেতে তবুও শিরোপা পাবে বার্সাই।

কারণ সে ক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে কিন্তু হেড টু হেডে জয়ের সুবাদে বার্সাই জিতবে শিরোপা। ২৯ এপ্রিল দেপোর্তিভ লা করুনার বিপক্ষে খেলবে আরনেস্তো ভালভারদের শিষ্যরা। স্প্যানিশ লিগে মৌসুমের শুরু থেকেই ছিল বার্সার দাপট।

সিজনের অর্ধেক শেষ হতে না হতেই বিশাল লিড নিয়ে ফেলেছিলেন মেসি-সুয়ারেজরা। ফলে হিসেব-নিকেশ পাল্টে দেয়ার মতো বড় কোনো ঘটনা না ঘটলে, বার্সাই লা লিগা চ্যাম্পিয়ন হবে এটা অনেক দিন আগেই বোঝা গেছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ