মৌসুম শেষে পদত্যাগের ঘোষণা দিলেন আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। ইংলিশ ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এ ফ্রেঞ্চম্যান।
সবশেষ চুক্তির মেয়াদ শেষ হবার এক বছর আগেই আর্সেনাল ছাড়ছেন ওয়েঙ্গার। প্রিমিয়ার লিগে ষষ্ঠ অবস্থানে আছে গানাররা। ফলে টানা দ্বিতীয়বার লিগের সেরা চারে থাকছে না ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাবটি। আর্সেনালের সামনে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার একমাত্র সুযোগ এখন ইউরোপা লিগের শিরোপা জয়।
৬৮ বছর বয়সী ওয়েঙ্গার তিনটি ইপিএল টাইটেল ও সাতটি এফএ কাপ শিরোপা জিতেছেন। এর মধ্যে ১৯৯৮ ও ২০০২ সালে ডবল জিতেন গানারদের ফরাসি কোচ।
১৯৯৬ সালের ১ অক্টোবর আর্সেনালের দায়িত্ব নেন ওয়েঙ্গার। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৮২৩ ম্যাচে কোচের দায়িত্ব পালনের রেকর্ডটি এ ফ্রেঞ্চম্যানের দখলে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: