খেলা

মোহামেডানের ‘কালো চিতা’ মনির হোসেন মনু আর নেই

মনির হোসেন মনু
মনির হোসেন মনু

মোহামেডানের ‘কালো চিতা’ মনির হোসেন মনু আর নেই— আশির দশকের তুখোর এ ফুটবলার শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির সাবেক এ ফুটবলার লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।

আশির দশকের মাঝামাঝি সময়ে বেশ জনপ্রিয় ছিলেন মনু। মোহামেডানের রাইট উঙ্গার অসাধারণ গতির কারণে ভক্তদের কাছে কালো চিতা নামে পরিচিত ছিলেন।

আবাহনীর বিপক্ষে মাঝমাঠ থেকে মনুর অবিশ্বাস্য এক গোলে তিন বছর পর লিগ শিরোপা জিতেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।

১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে চীনের গোয়াংডং ক্লাবের বিপক্ষে বাংলাদেশ সাদা দলের হয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা মনুর অসাধারণ এক গোলটিও মনে গেঁথে আছে দেশের ফুটবল ভক্তদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ