বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
২৯ বছর বয়সী এ খেলোয়াড় এক বর্ষপঞ্জিকায় সব ফরমেট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ সর্বাধিক রান করেছেন।
তার ঝুড়িতে আছে ১১টি সেঞ্চুরি— এই তালিকায় তার আগে রয়েছেন কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং। এ তালিকা প্রকাশের পর শচীন টেন্ডুলঅকারসহ তাকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া জগতের অন্যন্যারা।
চলতি বছরে ২০১৮ সালে টাইম ম্যাগাজিনে মোট ৬ জন স্থান পাওয়া অ্যাথলেটের মধ্যে রয়েছেন রজার ফেদারার, আমেরিকার বাস্কেট বল খেলোয়াড় কেলভিন ডোরান্ট, স্নোবোর্ডিংয়ের কল কিম, ফিগার স্কেটিংয়ের অ্যাডাম রিপ্পন ও ফুটবলের যে যে ওয়াট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: