খেলা

বিগ ব্যাশ লিগে ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার

ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের আদলে ২০১৮-১৯ মৌসুম থেকে বিগ ব্যাশ লিগে ম্যাচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী মৌসুম থেকে বিগ ব্যাশেও খেলা হবে ৫৯টি করে ম্যাচ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন ও রডনি হগ।

গেলো মৌসুমে ৩৫ থেকে বাড়িয়ে ৪৩ করা হয়েছিলো বিগ ব্যাশের ম্যাচের সংখ্যা। আগামী মৌসুমে যা আরো বাড়বে। আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগ করে খেলবে। নকআউটসহ তখন ম্যাচের সংখ্যা হবে ৫৯টি।

তবে টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন ও রডনি হগ।

তারা বলেছেন, ব্যবসায়িক স্বার্থের কথা বেশি প্রাধান্য না দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিত, দেশটির ক্রিকেট ও খেলোয়াড়দের কথা চিন্তা করা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ