লুইস সুয়ারেজের জোড়া গোলে স্প্যানিশ কাপ-কোপা দেল রের টানা চতুর্থ শিরোপা জিতেছে বার্সেলোনা।
অসাধারণ ফুটবল খেলে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ওয়্যান্ডা মেট্রোপলিট্যানোতে বিরতির আগেই তিনটি গোল হজম করে সেভিয়া। মাদ্রিদে কতিনিয়োর পাসে আলতো করে পা লাগিয়ে বার্সাকে প্রথম লিড এনে দেন সুয়ারেজ।
উরুগুইয়ান স্ট্রাইকারের দ্বিতীয় গোলে সহায়তা করার আগে লিড দ্বিগুণ করেন মেসি।
স্প্যানিশ কাপে নিজের শেষ ম্যাচে বার্সার চতুর্থ গোলটি করেন ইনিয়েস্তা। আর কতিনিয়োর পেনাল্টিতে মে মাসে দায়িত্ব নেওয়া বস ভালভারদেকে তার প্রথম শিরোপা উপহার দেন মেসিরা। এটি বার্সার ত্রিশতম কোপা দেল রে টাইটেল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: