খেলা

ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠতে পারলো না টটেনহাম

ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠতে পারলো না টটেনহাম
ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠতে পারলো না টটেনহাম

আশা জাগিয়েও ইংলিশ এফ এ কাপের ফাইনালে উঠতে পারলো না টটেনহাম।

শুরুতে লিড নিয়েও সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে স্পাররা। আর সবচেয়ে বেশি ২০ বারেরর মতো ফাইনালে উঠে আগের রেকর্ড স্পর্শ করেছে ম্যানইউ।

টটেনহাম এ নিয়ে টানা অষ্টম বারের মতো এফ এ কাপের শেষ চার থেকেই বাদ পড়লো। অথচ শুরুটা দারুণ করেছিল তারা।

ম্যানইউর রক্ষণ চিড়ে ক্রিশ্চিয়ান এরিকসনের ক্রস থেকে দলকে এগিয়ে নেন ড্যালে অ্যালি। কিন্তু এগারো মিনিটের মধ্যে পিছিয়ে পড়ার ধাক্কাটা দ্রুত সামলে উঠে হোসে মরিনিয়োর শিষ্যরা।

পল পগবার ক্রস থেকে হেড করে ২৪ মিনিটেই সমতা আনেন ওয়েম্বলি স্পেশালিস্ট অ্যালেক্সিস সানচেজ।

প্রথমার্ধের শেষপ্রান্তে এরিক ডায়ারের একটি শট বারে লেগে ফিরে আসে। তবে ততক্ষণে ছন্দ হারিয়ে ফেলে স্পাররা।

বিরতির পর হেরেরার নিচু শটে ১৯ মের ফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলে ইউনাইটেড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ