রিয়াল মাদ্রিদের বিপক্ষে বুধবারেরর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রস্তুতি ভালোই হলো বায়ার্ন মিউনিখের।
জার্মান লিগে হ্যানোভারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বাভারিয়ানরা। লিগে ২৮তম আর সব ধরনের প্রতিযোগিতায় ৩৯তম গোল করেছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদস্কি।
বুন্দেসলিগার ট্রফি আগেই নিশ্চিত হওয়ায় প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রামে রেখেই মাঠে নামে মিউনিখের ক্লাবটি। থমাস মুলারের গোলে বিরতির পর আসে প্রথম লিড। বদলি হিসেবে নামা লেভানদস্কির হেডে আসে দ্বিতীয় গোলটি। এরপর সেবাশ্চিয়ান রুডির গোলে অ্যাসিস্ট করেন মুলার।
এদিকে, লিগের অন্য ম্যাচে লেভারকুসেনকে ৪-০ গোলে হারিয়েছে বোরুশিয়া ডর্টমুন্ড। আলাদা ম্যাচে জিতেছে হফেনহেইম, হেরথা বার্লিন ও স্টুটগার্ড।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: