খেলা

শেষপ্রান্তে এসে দুটি পয়েন্ট খোঁয়ালো লিভারপুল

শেষপ্রান্তে এসে দুটি পয়েন্ট খোঁয়ালো লিভারপুল
শেষপ্রান্তে এসে দুটি পয়েন্ট খোঁয়ালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষপ্রান্তে এসে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট খোঁয়ালো লিভারপুল।

মোহাম্মদ সালাহর রেকর্ডের ম্যাচে ওয়েস্টব্রমের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অল রেডরা।

লিভারপুলের মিসরীয় এই স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ ও অ্যালান শিয়ারারের এক মৌসুমে সর্বোচ্চ ৩১ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড ছুঁয়েছেন।

নিজেদের মাঠে শেষদিকের দুই গোলে অপ্রয়োজনীয় ড্র আদায় করেছে ওয়েস্টব্রম। হথর্নসে ড্যানি ইংস ও মোহাম্মদ সালাহর দুই গোলে জয়ের সুবাস পাচ্ছিল লিভারপুল। ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল অল রেডরা।

কিন্তু এরপর হঠাতই জ্বলে ওঠে ওয়েস্টব্রম। জেইক লিভারমোর ও স্যালোমন রন্ডনের নৈপুণ্যে খেলায় সমতা আনে ব্যাগিসরা। যদিও এই ড্র ওয়েস্টব্রমের কোন কাজেই দেবে না। সোয়ানসি সিটি তাদের পরের ম্যাচ জিতলে এমনিতেই আগামী মৌসুমের প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়বে ওয়েস্টব্রম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ