ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
গেলো বছর প্রলয়ঙ্করী হারিকেনে ক্ষতিগ্রস্থ ক্যারিবীয় দেশগুলোকে সহায়তার জন্য এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।
বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল ছাড়াও বিশ্ব একাদশের হয়ে খেলবেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরা।
বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান। ৩১ মে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: