আইপিলের ম্যাচে দিল্লি ডেয়ারডিভিলসকে ৪ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
টসে হেরে ব্যাটে মাঠে নামে পাঞ্জাব। পায়ের চোটের কারণে স্কোয়াডে ছিলেন না ক্রিক গেইল। তার বদলে লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়েন অ্যারন ফিঞ্চ। তবে গেইলের অনুপস্থিতিতে প্রভাব পড়ে পাঞ্জাবের ব্যাটিংয়ে। ধীরগতির ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৯ রান করে দিল্লি। প্রথম ইনিংসে পাঞ্জাবের পক্ষে মায়াক্স আগারওয়াল ও লোকেশের ৩৬ রান ছিল সর্বোচ্চ রানের জুটি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ইনিংসের প্রথম দিকেই অঙ্কিত রাজপুত, এন্ডু টাই, রবিচন্দ্র অশ্বিনদের বোলিংয়ে নিয়মিত উইকেট হারাইয় গম্ভিরের দল। তবের আরেক প্রান্ত ধরে রেখে শ্রেয়াস আয়ার জয়ের পথে রাখে দলকে।
তবে ২০তম ওভারে জয়ের খুব কাছে গিয়েও শেষ বলে লং অফে ফিঞ্চের ক্যাচে জয় পায় পাঞ্জাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: