চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মোহাম্মদ সালাহ ও ফিরমিনের জোড়া গোলে রোমার বিপক্ষে ৫-২ গোলের জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে লিভারপুল।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণে থাকলেও গোল আদায় করতে পারেনি অল রেডরা। তার কিছুক্ষন পর রোমা শট নিলে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ৩৪ মিনিটে সাদিও মানে রোমার জালে বল জড়ালেও তা বাতিল হয় অফ সাইডের কারণে।
তার পরের মিনিটে ফিরমিনির চমৎকার এসিস্টে কোণাকুনি শটে দলকে প্রথম গোল এনে দেন সালাহ। বিরতিতে যাওয়ার কিছু আগে আবারো শালাহ যাদুতে
দ্বিতীয় গোল পায় লিভারপুল। বিরতি থেকে ফিরে এসে মানেও ফিরিমিনোকে দিয়ে দুটি গোল করান এই মিশরীয় ফরওয়ার্ড। এরপর মিলানের কর্নার থেকে ৬৮ মিনিটে রোমার জালে নিজেদের পঞ্চম গোল উদযাপন করে লিভারপুল। ম্যাচের শেষ ১০ মিনিটে দুই গোল পরিশোধ করে রোমা।
আগামী ২ মে অলিম্পিক স্টেডিয়ামে লিভারপুলকে দ্বিতীয় লেগে স্বাগত জানাবে ইতালিয়ান জায়ান্টরা।