আর্সেনালের বিপক্ষে ২০ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন দিয়েগো কস্তা। ইউরোপা লিগের সেমিফাইনাল খেলতে ইংল্যান্ডে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের দলটি। বৃহস্পতিবার রাতে গানারদের মুখোমুখি হবে দিয়েগো সিমিওনির শিষ্যরা।
চোটের কারণে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলতে পারেননি কস্তা। বস সিমিওনি জানিয়েছিলেন এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের আগে কস্তার শতভাগ ফিট হওয়ার সম্ভাবনা নেই। চেলসি থেকে মাদ্রিদে ফেরার পর ১৮ ম্যাচে ৬ গোল করেছেন এই ব্রাজিলিয়ান।
এদিকে, চোটের কারণে অ্যাতলেটির ফুল-ব্যাক হুয়ানফ্রান থাকছেন না বৃহস্পতিবারের ম্যাচে।
আর ইউরোপা লিগ জিতে ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকে মনে রাখার মতো বিদায় জানাতে চাইবে গানাররা। এটি আর্সেনালের অষ্টম ইউরোপিয়ান সেমিফাইনাল। শেষ সাতবারের ছয়বারই শেষ চারের বাঁধা পেরিয়েছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: