খেলা

চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রক্ষণের দুর্বলতার কারণে শুরুতে পিছিয়ে পড়লেও আক্রমণ দিয়ে ক্ষতি পুষিয়ে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগের ম্যাচগুলোর মতো বৃহস্পতিবার গোল পাননি রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

মিউনিখে জোশুয়া কিমিচের গোলে প্রথমে লিড পেয়েছিল স্বাগতিক বায়ার্ন। তবে অসাধারণ এক হাফ-ভলিতে প্রথমার্ধেই খেলায় সমতা ফিরিয়ে আনেন মার্সেলো।

দ্বিতীয়ার্ধে আসেনসিওর নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। দুটি অ্যাওয়ে গোলের সুবাদে টানা তৃতীয় শিরোপার দিকে আরেকটু এগুলো জিদানের শিষ্যরা।

যদিও ফিরতি লেগে বায়ার্ন দুই গোলের ব্যবধানে জিতলেই ফাইনালের টিকেট পেয়ে যাবে। আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি হয়ে খেলবে জার্মান জায়ান্টরা। সে ম্যাচ ১-০ গোলে হারলেও ফাইনালে উঠবে রিয়াল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ