খেলা

হকির বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

হকি
হকি

থাইল্যান্ডে যুব অলিম্পিক হকির বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। কম্বোডিয়াকে ২০-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা।

ফাইভ-আ-সাইড সংস্করণের এই টুর্নামেন্টে কম্বোডিয়ার জালে একাই সাতটি গোল করেন মোহাম্মদ আলম। রকিবুলের স্টিক এনে দেয় এক হালি গোল। সারোয়ার শাওন করেন তিনটি। এছাড়াও প্রিন্স সামুন্দো ও মোহাম্মদ উদ্দিন দুটি করে আর মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মেহেদী একটি করে গোল পান।

এর আগে বুধবার বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বাছাইপর্বের সেরা দুই দল অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে যুব অলিম্পিকের মূল আসরে খেলার সুযোগ পাবে।

আজ (বৃহস্পতিবার) বিকেলে গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ