আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ।
টসে হেরে ব্যাট করতে নেমে ৩০ রানের ভেতর কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ান, ও ঋদ্বিমান সাহা সাজঘরে ফেরায় চাপে পড়ে হায়দ্রাবাদ। এরপর সাকিবের ২৯ বলে ২৮রানের ইনিংস ও মনিষ পান্ডের হাফ সেঞ্চুরিতে দল পায় ১৩২ রানের সংগ্রহ। পাঞ্জাবের পক্ষে ৪ ওভারে ১৪ রান খরচে ৫ উইকেট তুল নেন অঙ্কিত রাজপুত।
জবাবে পাঞ্জাবের শুরুটা ছিলো ভালো হলেও দলীও ৫৫ রানে ক্রিস গেইলকে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন রশিদ খান। এরপর কেউই আর হায়দ্রাবাদের বলিং লাইনের কাছে স্থায়ী হতে পারেনী। দায়িত্বশীল ব্যাটিংয়ের পর ২ উইকেট নিয়ে বল হাতেও সফল ছিলেন সাকিব।
আর অপর প্রান্তে ৩ উইকেট নিয়ে পাঞ্জাব ব্যাটিং লাইনআপ ধসে ব্যস্ত ছিলেন রসিদ খান। ফলে ১৯ ওভার ২ বলে ১১৯ রানে গুটিয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচসেরা হন অঙ্কিত রাজপুত।