খেলা

যুব অলিম্পিক হকি: চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের জয়

যুব অলিম্পিক হকি
যুব অলিম্পিক হকি

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইয়ের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ দল। থাইল্যান্ডের ব্যাংককে পাকিস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে লাল-সবুজরা। এর আগে ফাইভ-এ সাইড টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে ১২-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পায় সফরকারিরা।

থাইল্যান্ডে শুক্রবার চাইনিজ তাইপের জালে এক ডজন গোল করে গত আসরের ফাইনালিস্টরা। ত্রিশ মিনিটের ম্যাচে একাই পাঁচটি গোল করেন সামন্ত। দুটি করে গোল এসেছে সারোয়ার মোর্শেদ শাওন, সোহানুর রহমান সবুজ ও শফিউল আলমের নৈপুণ্যে। বাংলাদেশের অন্য গোলটি করেন আবেদ উদ্দিন। এরপর ২০১৪ সালের আরেক ফাইনালিস্ট পাকিস্তানের সঙ্গে ড্র করে শেষ চারে খেলা নিশ্চিত করেছে গোপীনাথ কৃষ্ণমূর্তির দল।

এর আগে সিঙ্গাপুরকে ১০-৪ ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর, মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হেরেছিল লাল-সবুজরা। এগারো দলের বাছাই পর্ব থেকে সেরা দুই দল অক্টোবরে আর্জেন্টিনায় যুব অলিম্পিক হকির মূল পর্বে খেলার টিকেট পাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ