বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে তুর্কমেনিস্তানের কাছে হেরে রানার্সআপ হলো বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ২০১৬ সালের চ্যাম্পিয়নরা হেরেছে ৩-১ সেটে।
বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের ফাইনালে প্রথম সেটে শুরুতে পিছিয়ে পড়েও হাড্ডাহাড্ডি লড়াই করে ২৬-২৪ পয়েন্টের জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছিল ইরানি কোচ আলীপোর আরজীর শিষ্যরা।
তবে ২৫-২০ পয়েন্টে তুর্কমেনিস্তান দ্বিতীয় সেট জিতে নিয়ে। তৃতীয় সেটে শুরুতে পয়েন্ট না পাওয়ায় শেষদিকে অনেক চেষ্টা করেও জিততে পারেনি বাংলাদেশ। তুর্কমেনিস্তান জয় পায় ২৫-২১ পয়েন্টে। ২-১ সেটে পিছিয়ে পড়ায় বাংলাদেশের জন্য ডু অর ডাইয়ে পরিণত হয় চতুর্থ সেট।
শুরুতে লিড নিলেও মাঝপথে পিছিয়ে পড়ে মাসুদ হোসাইন-কায়সার হামিদরা। এরপর শুধু ব্যবধান বাড়তেই থাকে। শেষমেষ ২৫-১৭ পয়েন্টে চতুর্থ সেট জিতে শিরোপা নিজেদের করে নেয় তুর্কমেনিস্তান।