২০১৯ বিশ্বকাপের ফরম্যাট চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তামিম ইকবাল। টাইগারদের বাঁহাতি ওপেনার জানান, দুই-তিন সপ্তাহর ভেতর তিনি হাঁটুর চোট কাটিয়ে উঠবেন বলে আশাবাদী।
নক-আউট পর্বে খেলতে হলে পাঁচ থেকে ছয়টি ম্যাচ জিততে হবে। তাই আগামী বছরের বিশ্বকাপটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করেন তামিম। আগামী ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন পদ্ধতিতে দশটি দলের প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ফলে গ্রপ পর্বে সবারই নয়টি করে ম্যাচ খেলতে হবে। সেখান থেকে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে।
১৯৯২ বিশ্বকাপ এই ফরম্যাটেই হয়েছিল। ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২ জুন ওভালে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: