আইপিএল, বিপিএল ও পিএসএলের সাফল্যে উজ্জীবিত হয়ে এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো আফগান প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় তারা।
পাঁচটি দল নিয়ে এই লিগ আয়োজিত হতে পারে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুকরুল্লাহ আতিফ জানান, অন্তত ৪০ জন বিদেশি ক্রিকেটার তাদের লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।
শুকরুল্লাহ মনে করেন, আফগান প্রিমিয়ার লিগ দেশটির তরুণ উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নে ভূমিকা রাখবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি দেশটির ঘরোয়া টুর্নামেন্ট, শাপাগিজা ক্রিকেট লিগও চলবে।
এদিকে, এবছরের অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: