ভারতের আসামে আট জাতির আন্তর্জাতিক বেইসবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টে সেরা ফিল্ডার হয়েছেন বাংলাদেশের তাপস দাস।
২০০৬ সালে দেশের মাটিতে শুরু হলেও আন্তর্জাতিক অঙ্গনে এ প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ বেইসবল দল।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শুরুটা ভালোই হয়। তবে পরের ম্যাচে অভিজ্ঞ নেপালের কাছে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে আবারো ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। তবে শেষ চারে আর জেতা হয়নি বাংলাদেশ বেইসবল দলের।
ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ভারত। অ্যামেচার বেইসবল ফেডারেশন অফ ইন্ডিয়া-এবিএফআইয়ের আয়োজনে আট জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, ইরাক ও ভুটান অংশ নেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: