শেষ তিন মিনিটে দুই গোলের সুবাদে ইতালিয়ান লিগের শিরোপার দৌঁড়ে টিকে থাকল ইউভেন্টাস।
তুরিনের ওল্ড লেডিরা ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে।
ইউভদের নাটকীয় জয়ের নায়ক গঞ্জালো হিগুয়াইন। ইতালিয়ান লিগে নিজের দীর্ঘতম গোলক্ষরা কাটিয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা।
ডগলাস কস্তার উদ্বোধনী গোলে ইউভেন্টাসের পাওয়া লিড ভেস্তে যায় মাওরো ইকার্দির শটে। মাঝে ভিসিনো লাল কার্ড পেলে দশ জনের দল হয়ে যায় ইন্টার মিলান।
এরপর বারজাগলি আত্মঘাতী গোল করে ইউভদের বিপদ বাড়িয়ে দেন। তবে ইন্টার মিলানের এসক্রিনিয়ারের আত্মঘাতী গোলে আবারো খেলায় সমতা ফেরে। আর স্টপেজ টাইমের এক মিনিট আগে গোল করে ইউভদের জয় এনে দেন হিগুয়াইন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: