আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখলো চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটেক সেস ফ্যাব্রিগাসের একমাত্র গোলে হারিয়েছে ব্লুজরা। ইপিএলে চেলসির পয়েন্ট ৬৬।
প্রিমিয়ার লিগে মাত্র তৃতীয় স্প্যানিশ হিসেবে পঞ্চাশ গোলের মাইলফলক স্পর্শ করেন ফ্যাব্রিগাস। তার আগে ফার্নান্দো তরেস ও দিয়েগো কস্তা এই কীর্তি গড়েছিলেন। খেলা শুরুর চার মিনিটের মধ্যে করা ফ্যাব্রিগাসের গোলেই অ্যান্তোনিও কন্তের শিষ্যদের জয় নিশ্চিত হয়।
প্রিমিয়ার লিগে আর তিনটি ম্যাচ বাকি চেলসির। ব্লুজদের ওপরে চার নম্বরে আছে টটেনহাম হটস্পার।
সোমবার স্পাররা খেলবে ওয়াটফোর্ডের বিপক্ষে। শেষের তিনটি ম্যাচ জয়ের পাশাপাশি টটেনহামের হারের অপেক্ষায় থাকবে গেল আসরের চ্যাম্পিয়নরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: