এবার বিশ্বকাপের ট্রফি ৬ মহাদেশের ৫১টি দেশে ঘুরে আজ-বুধবার রাশিয়ায় পৌঁছাবে।
বিশ্বকাপের ট্রফি পৌঁছানোর পর সেটি নেয়া হবে বিভিন্ন ভেন্যু শহরে। এসব জায়গায় ট্রফিটি ভক্তদের দর্শণের জন্য রাখা হবে।
ফিফার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিলিপ লে ফ্লক বলেন, গত ৩০ এপ্রিল জাপান দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ।
ফিলিপ লে ফ্লক আরো বলেন, ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের ট্রফি কাছ থেকে দেখার পাশাপাশি ছবিও তুলতে পেরেছে। আমরাও বেশ আনন্দিত। কারণ বিশ্বের অগণিত ফুটবলপ্রেমিরা কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখতে পেরেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: