খেলা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

বায়ার্ন মিউনিখের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার নৈপুণ্যে সেমিফাইনালের ফিরতি লেগ ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। ফলে ৪-৩ অ্যাগ্রিগেটে ফাইনালের টিকেট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এ নিয়ে পাঁচ মৌসুমে চতুর্থবারের মতো টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন রোনালদোরা।

বায়ার্নের মাঠে প্রথম লেগ ২-১ গোলে জেতায় হিসেব-নিকেশে কিছুটা এগিয়ে ছিল রিয়াল। তবু সান্তিয়াগো বার্নাব্যুতে জোশুয়া কিমিচের গোলে মিউনিখের ক্লাবটি লিড নিয়ে নিলে শুরুতেই জমে ওঠে ফিরতি লেগের লড়াই। যদিও কয়েক মিনিটের মধ্যেই বেনজেমার গোলে সেই ধাক্কা সামলে ফেলে মাদ্রিদের ক্লাবটি।

বিরতির ঠিক আগে বায়ার্ন গোলকীপার উলরিখের ভুলে বল পেয়ে ফরাসি স্ট্রাইকার নিজের আরেকটি গোল করে রিয়ালকে সুবিধজনক অবস্থানে নিয়ে যান।

দ্বিতীয়ার্ধে হামেস রদ্রিগেজের গোলে বায়ার্ন খেলায় ২-২ এর সমতা আনলে আবারো জমে ওঠে লড়াই। যদিও বাভারিয়ানরা আর গোল করতে না পারলে শেষ হাসি হাসে জিদানের শিষ্যরা। কোচের দায়িত্ব নেয়ার পর তিনবারই রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেন জিদান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ