আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি ফিরে পেলেন মোহাম্মদ হাফিজ। তৃতীয়বারের মতো পাকিস্তানি অফস্পিনারের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি।
ক্রিকেবেটর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। বোলিং অ্যাকশন আবারো শুধরে এপ্রিলে লাফবোরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন হাফিজ। বোলিংয়ের সময় তার কনুই পনেরো ডিগ্রীর বেশি বাঁকে না বলে জানিয়েছে আইসিসি।
তাই পাকিস্তানি এই অফস্পিনারের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলার সময় তৃতীয়বার হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: