আইপিএলের অংশ হতে যেয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে লাসিথ মালিঙ্গার। অভিজ্ঞ এ পেসারকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
মুস্তাফিজদের মুম্বাইয়ে এবার বোলিং উপদেষ্টা হিসেবে কাজ করছেন মালিঙ্গা। চোট আর ফর্মে না থাকায় সাত মাস জাতীয় দলের বাইরে আছেন এ লঙ্কান ফাস্টবোলার। তবে জাতীয় দলে ফিরতে চাইলে এবার আইপিএল ছাড়তে হবে মালিঙ্গার। শিগগিরই দেশে ফিরে খেলতে হবে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে। না হলে জাতীয় দলের আশা ছাড়তে হবে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানিয়েছেন, মালিঙ্গা ঘরোয়া ক্রিকেটে না খেললে নিবার্চকদের তাকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: