এএফসি কাপে ই গ্রুপের ম্যাচে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের কাছে ৫-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে আলী ফাসিরের গোলে ১৯ মিনিটে লিড নেয় নিউ রেডিয়েন্ট। বিরতি থেকে ফিরে খেলায় সমতা আনেন আবাহনীর সেইয়া কোজিমা। ৫১ ও ৫৬ মিনিটে দুটি গোল করে হ্যাটট্রিক পুরণ করেন আলী ফাসির। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি আবাহনী। আলী আশরাফ দুটি গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় পায় নিউ রেডিয়েন্ট ক্লাব। এএফসি কাপে আবাহনীর শেষ ম্যাচ ১৬ মে ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: