দক্ষিণ আফ্রিকা সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নর্থ ওয়েস্টকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন ফাহিমা-রুমানারা।
আগে ব্যাট করতে নেমে অধিনায়ক রোমানা আহমেদ ও ফারজানা হকের শতকে ভর করে ২ উইকেটে ২৭০ রান করে টাইগ্রেসরা। তৃতীয় উইকেটে অপরাজিত ২৬৬ রান যোগ করেন দুজনে। ফারজানা দশটি বাউন্ডারি হাঁকিয়ে ১৪৩ বলে ১০২ রান করেন।
আর ফারজানা ২০টি চারের সুবাদে ১৪৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন। ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফাহিমার বোলিং তোপে ১৮০ রানেই গুটিয়ে যায় নর্থ ওয়েস্ট। মাত্র পাঁচ রান দিয়ে একাই দক্ষিণ আফ্রিকার দলটির আট খেলোয়াড়কে সাজঘরে পাঠান ফাহিমা।
এর মধ্যে পাঁচ প্রোটিয়া কোনো রানই করতে পারেননি। বাংলাদেশের পক্ষে অন্য উইকেট দুটি নেন খাদিজাতুল কুবরা ও জাহানারা আলম।
দক্ষিণ আফ্রিকায় ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। শুক্রবার পচেফস্ট্রুমে হবে সিরিজের প্রথম ওয়ানডে।