খেলা

চ্যাম্পিয়ন্স লিগ: দীর্ঘ এগারো বছর পর ফাইনালে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগ: দীর্ঘ এগারো বছর পর ফাইনালে লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগ: দীর্ঘ এগারো বছর পর ফাইনালে লিভারপুল

দীর্ঘ এগারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল লিভারপুল।

সেমিফাইনালের ফিরতি লেগে রোমার কাছে ৪-২ গোলে হেরেও, ৭-৬ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেছে অল রেডরা।

আগামী ২৭মে কিয়েভের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ টানা দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

সেমিফাইনালের ফিরতি লেগে সবটুকু উজাড় করেও লাভ হলো না রোমার। লিভারপুলের মাঠে প্রথম লেগের ম্যাচ ৫-২ গোলে হেরে আসাটাই কাল হলো।

রোমায় দ্বিতীয় লেগের শুরুতেই সাদিও মানের গোলে অবশ্য শেষবেলার নাটকের পূর্বাভাস পাওয়া যায়নি।

এর কিছুক্ষণের মধ্যেই অ্যাডাম মিলনারের মুখে বারি খেয়ে বল অল রেডদের জালে আত্মঘাতী গোল হয়ে ঢুকলেও, উইনেলডামের অসাধারণ শটে বিরতির আগেই ২-১ এ এগিয়ে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরে এডিন জেকো গোলদাতার খাতায় নাম লিখিয়ে রোমার আশা বাঁচিয়ে রাখেন।

শেষদিকে দুটি গোল আদায় করে খেলা জমিয়ে তোলেন রোমার নেইনগোলান। যার মধ্যে পেনাল্টি থেকে করা শেষের গোলটি আসে শেষ বাঁশির ঠিক আগে।

ফলে রোমা ৪-২ গোলে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৭-৬ এ এগিয়ে থাকায় ফাইনালের টিকেট পায় লিভারপুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ