দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ওয়ানডে কাল- রোববার পচেফস্ট্রুমে শুরু হচ্ছে।
বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টায় খেলা শুরু হবে— পাঁচ ম্যাচের সিরিজে প্রোটিয়ারা ১-০ তে এগিয়ে আছে।
দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় দিয়ে শুরুটা ভালোই করেছিল টাইগ্রেসরা। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে নর্থ-ওয়েস্টের বিপক্ষে ৯০ রানে জিতেছে লাল-সবুজরা। কিন্তু দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গে সফরকারিদের শক্তির পার্থক্য বোঝা গেছে প্রথম ওয়ানডে দিয়ে।
বোলিংয়ে নাহিদা ছিলেন সবচেয়ে কমখরুচে। ২২ রানে দুটি উইকেট নেন তিনি। অন্যরা প্রোটিয়াদের ব্যাটে রান আসা থামাতে পারেননি। ২৭১ রানের টার্গেট পেয়ে এক ফারজানা ছাড়া ব্যাটিংয়ে দায়িত্ব নিতে পারেননি কেউ।
ওপেনার সানজিদা ৩৫ ও দশ নম্বরে নামা পান্না ২৩ রান করলেও, অন্যরা দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। ফলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প নেই টাইগ্রেসদের সামনে।