খেলা

ইপিএল: তলানিতে থাকা ব্রাইটনের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

  ইপিএল: তলানিতে থাকা ব্রাইটনের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড
ইপিএল: তলানিতে থাকা ব্রাইটনের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের তলানিতে থাকা ব্রাইটনের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড।

রেড ডেভিলদের ১-০ গোলের এ হারে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে ব্রাইটনের খেলা নিশ্চিত হয়েছে।

আগের সাতটি ম্যাচই হেরেছিল ব্রাইটন— তবে ম্যানইউর বিপক্ষে প্যাসক্যালের হেডারে সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে সীগালরা।

হোসে ইজকুইয়ের্দোর ক্রস মার্কোস রোহো ক্লিয়ার করে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে বল গোললাইন অতিক্রম করে ফেলে। গোললাইন প্রযুক্তির সুবাদে স্বস্তির জয় পায় ক্রিস হিউটনের শিষ্যরা।

একমাত্র গোলে আসা জয়ে পরের মৌসুম নিয়ে পরিকল্পনা সাজাতে পারবে ব্রাইটন। পুরো ম্যাচে রেড ডেভিলদের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে স্বাগতিকরা।

তবে গোলরক্ষক ডেভিড দ্য হেয়া, গ্লেন মারে ও ইজকুইয়ের্দোর শট ঠেকিয়ে দিলে একের বেশি গোল হজম করেনি ইউনাইটেড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ