আনুষ্ঠানিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তুলে দেয়া হয়েছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের হাতে। হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচশেষে এ শিরোপা তুলে দেয়া হয়।
প্রিমিয়ার লিগ শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছিলো সিটিজেনরা। রোববার এমিরেটস স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেয় এফএ।
২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জিতলো ম্যানচেস্টার সিটি। এদিকে, এটি বিশ্বের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার ক্যারিয়ারের ২৩তম ট্রফি।
ইউরোপের মর্যাদাপূর্ণ স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগার পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতলেন গার্দিওলা।
এ মৌসুমে আরো তিন ম্যাচ বাকী রয়েছে ম্যানচেস্টার সিটির। ব্রাইটন, সাউদাম্পটন ও লিভারপুলের বিপক্ষে খেলবে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: