খেলা

স্প্যানিশ লা লিগা: ড্র করেছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

 ড্র করেছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
ড্র করেছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে ড্র করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দশ জনের বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল মাদ্রিদ। এ ড্রয়ে ৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট লিডার বার্সা।

সমান সংখ্যক ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রিয়াল। দুইয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

আগেই নিশ্চিত হয়েছে বার্সার শিরোপা। তারপরাও মর্য়াদার লড়াই এলক্লাসিকোর ম্যাচ জুড়ে ছিলো উত্তাপ। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের ১০ মিনিটেই লুইস সুয়ারেজের গোলে লিড নেয় বার্সেলোনা।

তবে এ স্বস্তি বেশিক্ষণ টেকেনি স্বাগতিকদের। ঠিক ৪ মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে মার্সেলোর মুখে ঘুসি মেরে লাল কার্ড দেখেন বার্সার রবার্তো।

বিরতি থেকে এসে ৫২ মিনিটে সুয়ারেজের পাস থেকে মেসির গোলে এগিয়ে যায় কাতালানরা। ৭২ মিনিটে গ্যারেথ বেলের গোলে ফের সমতায় ফেরে রিয়াল। বাকি সময়ে গোল না হওয়াতে ড্র নিয়েই মাঠ ছাড়ে এ দুই প্রতিদ্বন্দী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ