মধ্যপ্রাচ্যের জেরুসালেমে শুরু হয়েছে ১০১তম জিরো দি ইতালিয়া সাইক্লিং প্রতিযোগিতা। এতে দুটি দল পাঠিয়েছে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এর নিন্দা জানিয়েছে প্যালেস্টিনিয়ান অলিম্পিক কমিটি।
এবারই প্রথমবারের মতো ইউরোপের বাইরের কোনো দেশে অনুষ্ঠিত হচ্ছে জিরো দি ইতালিয়া সাইক্লিং প্রতিযোগিতার আসর। গাজা উপত্যকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরেই অনুষ্ঠিত হচ্ছে এই রেস। শুরু থেকেই জেরুসালেমে এই ইভেন্ট আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করে এসেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
তাদের মতে, বিশ্ববাসীর চোখে ধুলো দিতেই জেরুজালেমে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। রোববার এক বিবৃতিতে প্যালেস্টিনিয়ান অলিম্পিক কমিটি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে প্রতিযোগিতা থেকে তাদের দল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: