বাংলাদেশকে ৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত হুইলচেয়ার দল।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দ্বিতীয় ম্যাচটি সিরিজ নির্ধারিত হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে রোহিতের ৩৯ বলে ৭১ রানের উপর ভর করে ভারত পায় ১৫২ রানের সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানে থামে বাংলাদেশের রানের চাকা।
দলের পক্ষে সর্বোচ্চ শফিকের ৬৫ রান ও অহিদুলের ২৯ আনের জয়ের আশা দেখালেও, শেষ ওভারে ৭ রানের হার সহ সিরিজ পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: