ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশন ইন্টারন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশীপে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজ নিজ ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের আটজন আরচার।
মাওলানা ভাসানী স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের রোমান সানা ৬-০ সেট পয়েন্টে সৌদি আরবের ফাহাদ মোহাম্মদ মনসুরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। একই ইভেন্টে সেমিফাইনালে উঠেছেন তামিমুল ইসলামও।
এদিকে, রিকার্ভ নারী এককে নাসরিন আক্তার, কম্পাউন্ড পুরুষ এককে অসীম কুমার দাস, মিলন মোল্লা ও আবুল কাশেম সেমিফাইনাল নিশ্চিত করেছেন। অন্যদিকে, কম্পাউন্ড নারী এককের সেমিতে উঠেছেন রোকসানা ও বন্যা আক্তার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: