ইংল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টিম পেইন ও অ্যারন ফিঞ্চ।
আগামি জুনের সফরকে সামনে রেখে মঙ্গলবার কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধিনে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন নাথান লায়ন ও শন মার্শ। আর প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন ডি আর্চি শর্ট।
টিম পেইনকে অধিনায়ক করে ওয়ানডে দলে রয়েছেন: অ্যারন ফিঞ্চ, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, জস হ্যাজেলউড, ট্রাফিস হেড, নাথান লায়ন, গ্লেন ম্যাক্স ওয়েল, শন মার্শ, ঝাই রিচার্ড, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস ও আন্ডু টাই।
আর টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে দলে থাকছেন: এলেক্ষ ক্যারি, অ্যাশটন অ্যাগার, ট্রাভিস হেড, নিক ম্যাডাসিন, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ড, কেন রিচার্ডসন, ডি আর্চি শট, বিলি স্ট্যানলেক, মারকাস স্ট্যয়নিস, মিচেল সুইপসন, আন্ড্যু টাই ও জ্যাক উইলডেরমুখ।