হারবিয়েসকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১২ বার ফরাসী কাপ চ্যাম্পিয়ন হলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল পিএসজি। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ২৬ মিনিট। সে সময় ইতালিয়ান মিডফিডার থিয়াগো মোত্তার পাসে শট নিয়ে গোল করেন সেলসো। ১-০তে এগিয়ে বিরতিতে যায় পিএসজি।
বিরতি থেকে এসে ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কাভানি। এরপর আর গোল না হওয়ায় ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসী লিগের চ্যাম্পিয়নরা।
পিএসজির জয়ের ম্যাচে একাদশে না থাকলেও সাইড বেঞ্চে বসে তা উপভোগ করেছেন নেইমার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: